শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে সরব নরসিংদী জেলা যুবদল:নেতৃত্বের পরীক্ষায় মহসীন হোসাইন বিদ্যুৎ হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি

কবিঘরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাগর, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

সাদুল্লাপুরের ধাপেরহাট প্রেসক্লাবে “কবি ঘর” এর  আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট প্রেসক্লাবে, কবিঘর এর  উদ্যোগে এক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে  কবিঘর ও প্রেসক্লাবের সদস্যরা একত্রিত হয়ে মাহে রমজানের তাৎপর্য্য তুলে ধরেন এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে কবিঘরের সভাপতি সহকারী অধ্যাপক লুৎফর রহমান সাজু সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, ধাপেরহাট প্রেসক্লাব এর আহবায়ক নূর মোহাম্মদ মিলন বিএসসি, যুগ্ম আহবায়ক ছোলায়মান সরকার, যুগ্ম আহবায়ক সেলিম মন্ডল,সাবেক সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক কাজী মোঃ আমজাদ হোসেন, জালাল উদ্দীন, শিক্ষক আব্দুল মালেক সাজু মাস্টার, রাজু মাস্টার, রবিউল ইসলাম মুন্সি, তাজুল ইসলাম, মাযহারুল ইসলাম, নুর হাবিব সহ প্রেসক্লাব ও কবিঘরের সদস্যবৃন্দ।

ছবি মেঘনা টিভি

আলোচনা পর্বে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজে ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নিয়মিত সাহিত্যচর্চা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত অতিথিদের নিয়ে ইফতার পরিবেশন করা হয়। ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL