বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম রায়পুরা সমীবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীতে পুকুরে মিলল যুবকের লাশ রাজশাহীর অসহায় টুলি বেগমকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন নরসিংদী ৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। নরসিংদী রায়পুরা বাশঁগাড়ীতে দীর্ঘ ১যুগের ঝগড়ার মিমাংসা। এলাকায় শান্তির সুবাতাস। যোগ্য ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করায় আনন্দিত নরসিংদী জেলাবাসী নরসিংদী ডিবির অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার সাংবাদিক ফজলুল হক চৌধুরীর একাল সেকাল। রায়পুরা চার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে গোলাপ-ফিরোজা দম্পতির বেঁচে থাকার সংগ্রাম নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞতা এক যুবকের মৃত্যু

রায়পুরা সমীবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ছবি মেঘনা টিভি

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের ১০৩ নং সমীবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জসিম উদ্দিন, সভাপতি চরমধুয়া ইউনিয়ন বিএনপি

ছবি মেঘনা টিভি

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেক সভাপতি সমিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কামাল হোসেন তন্ময়,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, চর মধুয়া ইউনিয়ন বিএনপি, উক্ত ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান আলী ম্যানেজার ওরিয়ন ফার্মা লিমিটেড বাংলাদেশ, আরো উপস্থিত ছিলেন মেঘনা টিভির ব্যবস্থাপনা সম্পাদক কামরুল ইসলাম ও সদস্য রায়পুরা উপজেলা যুবদল, মনির হোসেন, সিনিয়র শিক্ষক, আদিয়াবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মোঃ শাহ আলম, বিশিষ্ট সমাজ সেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

ছবি মেঘনা টিভি

সমিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এডভোকেট কাওছার আহমেদ পার্থ, জজ কোট নরসিংদী।
শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে।

ছবি মেঘনা টিভি

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে দুইজন সহকারী শিক্ষিকা মারুফা আক্তার, নাদিয়া আক্তার এবং প্যারা শিক্ষিক এসকে সাদিকের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

ছবি মেঘনা টিভি

এছাড়াও কোমলমতি শিক্ষার্থীদের মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে গুদে শিক্ষার্থীরা নাচ, গান ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিভার প্রকাশ ঘটায়। দিনভর উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।

 

ছবি মেঘনা টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL