সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

রায়পুরা সমীবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমকালো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ছবি মেঘনা টিভি

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের ১০৩ নং সমীবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জসিম উদ্দিন, সভাপতি চরমধুয়া ইউনিয়ন বিএনপি

ছবি মেঘনা টিভি

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাবেক সভাপতি সমিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কামাল হোসেন তন্ময়,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, চর মধুয়া ইউনিয়ন বিএনপি, উক্ত ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান আলী ম্যানেজার ওরিয়ন ফার্মা লিমিটেড বাংলাদেশ, আরো উপস্থিত ছিলেন মেঘনা টিভির ব্যবস্থাপনা সম্পাদক কামরুল ইসলাম ও সদস্য রায়পুরা উপজেলা যুবদল, মনির হোসেন, সিনিয়র শিক্ষক, আদিয়াবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, মোঃ শাহ আলম, বিশিষ্ট সমাজ সেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

ছবি মেঘনা টিভি

সমিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এডভোকেট কাওছার আহমেদ পার্থ, জজ কোট নরসিংদী।
শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে।

ছবি মেঘনা টিভি

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে দুইজন সহকারী শিক্ষিকা মারুফা আক্তার, নাদিয়া আক্তার এবং প্যারা শিক্ষিক এসকে সাদিকের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

ছবি মেঘনা টিভি

এছাড়াও কোমলমতি শিক্ষার্থীদের মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে গুদে শিক্ষার্থীরা নাচ, গান ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিভার প্রকাশ ঘটায়। দিনভর উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়া এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।

 

ছবি মেঘনা টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL