বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: কেন আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস? নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী রায়পুরায় অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কুড়িগ্রামের সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি সাদুল্লাপুরে ঘোড়া জবাই  করে গোশত বিক্রি চেষ্টা, গ্রেফতার -৬ নরসিংদীতে ১,৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার” মালয়েশিয়া থেকে ফিরে নিজ গ্রামে রুবি আঞ্জুম: সুবিধাবঞ্চিত নারীদের স্বপ্ন দেখাচ্ছেন এই সফল উদ্যোক্তা নোবিপ্রবির নবাগত উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় নোয়াখালীতে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রাথমিক স্কুল পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রথমে তিনি নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় তিনি বিদ্যালয়ের মিড ডে মিলের মান পর্যবেক্ষণ ও শ্রেণিকক্ষে শিশুদের পড়ালেখার অবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি খাবারের মান নিয়ে ঠিকাদারের সঙ্গে অসন্তোষ প্রকাশ করেন।

পাশাপাশি খাবারের মানের উন্নতি না হলে কার্যাদেশ বাতিলেরও হুঁশিয়ারি দেন। পরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বনরুটিতে গন্ধ সন্দেহজনক হওয়ায় দুইটি স্যাম্পল ঢাকার ল্যাবে টেস্টের জন্য নিয়ে যায়।

পরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, আজকে বিদ‍্যালয়ে সাপ্লাইয়ারদের দেযয়া মিড ডে মিলের খাবার পর্যবেক্ষণ করেছি, খাবারে কিছু ত্রুটি পেয়েছি। শিশুদের দেওয়া মিড ডে মিলে যেন কোনো ত্রুটি না থাকে সে জন‍্যই আমরা সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি। শিশুদের লেখাপড়া ঠিক মতো হচ্ছে কিনা তা ঘুরে দেখেছি।

তিনি বলেন, ইতোমধ্যে খাবারের মান নিয়ে যতগুলো অভিযোগ পেয়েছি, তা আমি নিজে পরিদর্শন করতেছি। এটা নিয়ে ক‍্যাবিনেট চিন্তিত, আমরা শক্তভাবে মনিটরিং করছি। প্রয়োজনে পুরো স্ট্র্যাকচার আমরা পরিবর্তন করে দেবো। আমরা অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করে খাবার যেন নষ্ট না হয় সে জন‍্য এর ধরন পরিবর্তনের চেষ্টা করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিক হিসেবে বিবেচিত ইংলিশ অথবা আইভি মিডিয়ামের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিক ও গণশিক্ষা কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই এই কারিকুলাম বাস্তবায়নের কথা জানান প্রতিমন্ত্রী।

এ সময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুহাম্মদ রাসেদুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL