মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

নোয়াখালীতে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবি রিয়া চক্রবর্তী

রিয়া চক্রবর্তী নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকাসহ মো: পারভেজ হোসেন বিপ্লব (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।মঙ্গলবার (০৯ জুন) সকাল ৭:৪৫ থেকে ৮:৪৫ ঘটিকা পর্যন্ত উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: পারভেজ হোসেন বিপ্লব (৩২) উপজেলার নরোত্তমপুর গ্রামের (০১ নং ওয়ার্ড, ১০ নং নরোত্তমপুর ইউপি) মো: আবু ছায়েদ ও বিবি খোদেজার ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম বেগমগঞ্জ মডেল থানাধীন নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালায়। অভিযানে আসামী পারভেজ হোসেন বিপ্লবের নিজ দখলীয় টিনশেড বসতঘর তল্লাশি করে নিম্নলিখিত আলামতসমূহ উদ্ধার করা হয়। ​ইয়াবা ট্যাবলেট: ৫০ পিস (ওজন ৫ গ্রাম) ​গাঁজা ৯০০ গ্রাম লুজ গাঁজা। ​নগদ টাকা ৫৮০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি বাটন মোবাইল ফোন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক), ১৯ (ক) এবং ২৬ (১) ধারা মোতাবেক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে অধিদপ্তরের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL