মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

মালয়েশিয়া থেকে ফিরে নিজ গ্রামে রুবি আঞ্জুম: সুবিধাবঞ্চিত নারীদের স্বপ্ন দেখাচ্ছেন এই সফল উদ্যোক্তা

মোঃ শরীফ মিয়া,নরসিংদী প্রতিনিধি:

​বিদেশের মাটিতে সফলতার স্বাক্ষর রেখে দেশের মানুষের জন্য কিছু করার তাগিদে আপন নিবাসে ফিরে এসেছেন সফল নারী উদ্যোক্তা রুবি আঞ্জুম। নরসিংদী সদর উপজেলার হাজিপুর মৌলবিপাড়ার নিজ বাড়িতে তিনি গড়ে তুলেছেন ‘রুবি আঞ্জুম বিউটি পার্লার অ্যান্ড সেলুন’। তার এই উদ্যোগ এখন স্থানীয় সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন দেখাচ্ছে।

​দীর্ঘদিন মালয়েশিয়ায় সফলতার সাথে দুটি বিউটি পার্লার অ্যান্ড সেলুন পরিচালনা করছেন রুবি আঞ্জুম। সেখানে তার নিয়মিত গ্রাহকদের ৯০ শতাংশই তামিলসহ বিভিন্ন দেশের অভিজাত পরিবারের সদস্য।

পেশাদারিত্ব ও দক্ষতার কারণে তিনি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীসহ বাংলাদেশের শোবিজ অঙ্গনের বহু নামী-দামী মডেল ও অভিনয়শিল্পীর আস্থা অর্জন করেছেন। সিঙ্গাপুর থেকে বিউটিশিয়ানের ওপর উচ্চতর প্রশিক্ষণ নেওয়া রুবি আঞ্জুম তার সুদীর্ঘ কর্মজীবনে দেশি-বিদেশি বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

​নিজের সাফল্যের শিখরে থেকেও শেকড়ের টানে ও দেশের মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছাশক্তি তাকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। তার এই উদ্যোগ কেবল ব্যবসা প্রসারের জন্য নয়, বরং এর পেছনে রয়েছে এক মহৎ মানবিক উদ্দেশ্য। সমাজের সুবিধাবঞ্চিত নারী, বিশেষ করে এতিম, বিধবা ও অস্বচ্ছল নারীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে প্রশিক্ষণ দিয়ে দক্ষ ও অভিজ্ঞ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

এ বিষয়ে রুবি আঞ্জুম বলেন, ‘মালয়েশিয়ায় আমার কাজের পাশাপাশি দেশের মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুব ভালো লাগে। সেই ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই নিজ জেলায় এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমি চাই এখানকার নারীরা শুধু অন্যের ওপর নির্ভরশীল না থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেরাই যেন সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে এবং সম্মানের সাথে বাঁচতে পারে।’

ব্যক্তি জীবনে রুবি আঞ্জুম অত্যন্ত সহজ-সরল ও বিনয়ী মানুষ হিসেবে পরিচিত। তার এই মানবিক উদ্যোগ নরসিংদীর স্থানীয় অঙ্গনে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এলাকার অসহায় নারীদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তিনি যে সামাজিক পরিবর্তনের সূচনা করেছেন, তা স্থানীয়দের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL