মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

নরসিংদীতে ১,৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার”

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নরসিংদী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) নরসিংদী মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানভীর ভূইয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তানভীর ভূইয়া শিবপুর উপজেলার গাসিরদিয়া এলাকার নাঈম ভূইয়ার ছেলে বলে পুলিশ জানিয়েছে।পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ও ঘটনাপ্রবাহ প্রাথমিকভাবে একটি সক্রিয় মাদক সরবরাহ চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদী মডেল থানা পুলিশ জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান পরিচালিত হচ্ছে এবং মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামি বর্তমানে থানা হাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।পুলিশের পাশাপাশি নরসিংদী জেলা কে মাদক মুক্ত করার লক্ষে শরীফ মৃধার নেতৃত্বে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ এলাকার সচেতন মহলকে সাথে নিয়ে দিনরাত, মাদক সেবি এবং বিক্রেতাকে ধরতে পরিশ্রম করে যাচ্ছেন। এরই মধ্যে নরসিংদীর বীরপুর এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ একজনকে হাতেনাতে ধরে পুলিশের সুপর্দ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL