বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের টানে প্রবাসে বসে মানুষের জন্য মানবিক কাজ করছেন শরিফ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে নরসিংদীতে ড্যাবের মানববন্ধন সাদুল্লাপুরে উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ছাত্রশক্তির পতাকার তলে শতাধিক শিক্ষার্থীর যোগদান। শিবপুরে তিন বছরের শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে পলাশে ১০২ পিস ইয়াবা সহ ৩ মাদককারবারী আটক নরসিংদী জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক জনাব মোঃ ফারুক আহম্মেদ  নরসিংদী রায়পুরায় ৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা: জানা গেছে খুনির পরিচয় শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে মনোহরদী পিএফজি’র নাগরিক প্ল্যাটফর্ম গঠনের প্রত্যয়

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে নরসিংদীতে ড্যাবের মানববন্ধন

ছবি মেঘনা টিভি

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের নিরাপত্তা এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখা। আজ বুধবার দুপুরে নরসিংদী জেলা সদর হাসপাতাল-এর প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা শাখার ড্যাবের সহ-সভাপতি আবদুল্লাহ আল মাসুম, সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ ও সদর হাসপাতালে আবাসিক অফিসার (আরএমও) ফরিদা গুলশানআরা কবির।মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ডা: প্রনব কুমার সাহা, সহসাংগঠনিক সম্পাদক ডা: রাকিবুল ইসলাম, সদস্য ডা: নাহিদ, ডা: ইমরান হোসেন, ডা: আশরাফুল ইসলামসহ হাসপাতালের কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

নরসিংদী জেলা শাখার ড্যাবের সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ বলেন, শরীয়তপুরে চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলাসহ দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। তাই হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।নরসিংদী জেলা শাখার ড্যাবের সহ-সভাপতি আবদুল্লাহ আল মাসুম বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় বক্তারা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL