নরসিংদী প্রতিনিধি:
“তারুণ্যের শক্তিতে গড়বো নতুন বাংলাদেশ” — এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ছাত্রশক্তি নরসিংদী জেলা শাখার উদ্যোগে নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) বিকেলে নরসিংদী প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি নরসিংদী জেলা শাখার আহ্বায়ক ফাহিম ভূঁইয়া রাজ (অভি)।

ছবি মেঘনা টিভি
বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাকিব, মুখপাত্র জান্নাতুল ফেরদৌস মালিহা এবং সদস্য সচিব আবরারুল হক রিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছবি মেঘনা টিভি
বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে এক মাস সময় লেগেছে। নতুন কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হলে তা প্রতিহত করতে ৩০ ঘণ্টাও লাগবে না।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী জাতীয় ছাত্রশক্তিতে যোগদান করেন। এসময় নতুন সদস্যদের ফুলেল মালা দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে নরসিংদী প্রেসক্লাবের অডিটোরিয়াম।

ছবি মেঘনা টিভি