মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

সাদুল্লাপুরে উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

ছবি মেঘনা টিভি

শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় দুই বছর পর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।১৭ মে/২৬ রোববার বিকেলে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজনের নেতৃত্বে মিছিলে, উপজেলা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা শহর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের উপস্থিতি আর শ্লোগানে পুরো শহরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিল শেষে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা সক্রিয় ভাবে অংশ নেন।

ছবি মেঘনা টিভি

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনর্গঠন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।”উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, পদ কিংবা নেতৃত্ব নয়, যুবদল করি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তারাই যুবদলের প্রকৃত শক্তি।

আনন্দ মিছিলের কর্মসূচিতে উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদল ও বিএনপিসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL