শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট ১৯ জুন/২৬ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

ছবি মেঘনা টিভি ৬ নং ধাপেরহাট ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শাহ্ মোঃ মুশফিকুর রহমান সাগর এর সভাপতিত্বে, ও ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি সামসউদ্দিন শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমির এরশাদুল হক ইমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন।

ছবি মেঘনা টিভি
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ তৌফিকুর রহমান, মোঃ সুজন সরকার সহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অধিক পরিমাণে বৃক্ষরোপণের আহ্বান জানান। একই সঙ্গে যুব সমাজকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে খেলাধুলার বিকাশে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় এবং অংশগ্রহণকারী দলগুলোর উপস্থিতিতে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।