রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার  নরসিংদীতে টেটাবিদ্ধ মরদেহ উদ্ধার, সংঘর্ষে নিহত বেড়ে ৩ নরসিংদীর রায়পুরায় নীলক্ষায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৪ আহত ১০ বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: কেন আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস? নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি মেঘনা টিভি

মো. আবুল কাশেম, নরসিংদী প্রতিনিধি:
“মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন যুবদলের উদ্যোগে শনিবার বিকেল ৪টায় আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী। আলোকবালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এনামুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুদ আহমেদ রানা, ছাত্রদলের সভাপতি হাতেম আলী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল মিয়া, আল মামুন, মোশারফ হোসেন, হেলাল উদ্দিন সরকার ও কবির হোসেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন মাস্টার, দেলোয়ার হোসেন জয়, তানিম আহমেদ, পলাশ আহমেদ, রিপন মিয়া, মাওলানা আব্দুল কাদিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বক্তারা ইউনিয়নের মাদকসেবী ও মাদককারবারিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা যদি মাদক ত্যাগ না করেন, তাহলে আমরা নিজেরাই আপনাদের ধরে আইনের হাতে তুলে দেব।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেম।
সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। উপস্থিত বক্তারা মাদকমুক্ত আলোকবালী ইউনিয়ন গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL