বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নতুন নেতৃত্বে পথচলা শুরু: রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন

রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা

খলিলুর রহমান রানা।।
রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নে আয়োজিত এক কর্মী সম্মেলনে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বক্তারা। ২০ জুন ২০২৬ তারিখে মির্জাপুর হাইস্কুল মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে বক্তারা বলেন, বিগত দিনে আন্দোলন ও সংগ্রামে দলের ত্যাগী নেতারা রাজপথে সক্রিয় ছিলেন। তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ফলেই দল আজ সুসংগঠিত। বক্তারা স্পষ্টভাবে বলেন, যারা আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং বিপদের সময় পাশে থেকেছেন, তাদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়। কর্মীদের উৎসাহ দিতে গিয়ে বক্তারা আরও যোগ করেন যে, যারা দলের প্রতি নিবেদিত, তাদের গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি।সম্মেলনে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা। নতুন করে কাউকে চেনানোর প্রয়োজন নেই, দলের দুঃসময়ে যারা হাল ধরেছেন, তাদের মাধ্যমেই আগামী দিনের কার্যক্রম সফলভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

ছবি মেঘনা টিভি

তৃণমূলের কর্মীদের মনোবল বাড়াতে এবং দলের ঐক্য সুসংহত করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয় নেতাকর্মীদের অভিমত।
সম্মেলনের শেষে ত্যাগী নেতাদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL