বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ। নরসিংদীর রায়পুরায় হিন্দু গ্রাম পুলিশ নিখোঁজ: ১০ লাখ টাকা চাঁদা দাবী পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টর অভিযোগ। নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত রায়পুরার মির্জাপুর ইউনিয়ন কর্মী সম্মেলনে তৃণমূল নেতাদের মূল্যায়নের বার্তা মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন: আলোকবালীতে মাদকবিরোধী মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত ধাপেরহাটে জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় সংঘাত ও হত্যাকাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি: অপরাধীদের বিরুদ্ধে এমপির জিরো টলারেন্স নীতি রায়পুরার নিলক্ষায় সংঘর্ষে নিহত অনিকের’মা’নাসিমা খাতুন বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। নরসিংদীতে সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরা আরও একজনের মরদেহ উদ্ধার  নরসিংদীতে টেটাবিদ্ধ মরদেহ উদ্ধার, সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: চাপাতিসহ আটক রাহাত

জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। ছবি মেঘনা টিভি

খলিলুর রহমান রানা।।

নরসিংদী পৌর শহরে চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের নির্দেশনায় যেকোনো ধরনের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা ছাত্রদল।​দীর্ঘদিন ধরে নরসিংদী বড় বাজারের ব্যবসায়ীরা রাহাত গং নামক একটি সন্ত্রাসী চক্রের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন। সম্প্রতি ব্যবসায়ী গুলজার হোসেনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়। পরিস্থিতির শিকার হয়ে সোমবার (২২ জুন) সন্ধ্যায় ভুক্তভোগী ব্যবসায়ীরা জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের শরণাপন্ন হন।অভিযোগ পাওয়ার মাত্র ৪ ঘণ্টার মধ্যে নাহিদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা কুখ্যাত চাঁদাবাজ রাহাতকে চাপাতিসহ আটক করে। এরপর তাকে কোমরে দড়ি বেঁধে পুরো বাজার প্রদক্ষিণ করানো হয় এবং পরবর্তীতে র‍্যাবের হাতে তুলে দেওয়া হয়।

​এই ঘটনার পর সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদী বড় বাজারকে ‘চাঁদাবাজ মুক্ত’ ঘোষণা করেন। তিনি স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, “চাঁদাবাজি, দখলদারি ও অনিয়মের সঙ্গে দলের কেউ জড়িত থাকলেও তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”অপরাধীকে আইনের আওতায় আনার এই সাহসী পদক্ষেপ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL