বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন নেতৃত্বে পথচলা শুরু: রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন

ঘোড়াশালে আড়াই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি এটি হত্যা !

ফাইল ছবি মেঘনা টিভি

খলিলুর রহমান রানা।।
নরসিংদীর পলাশে স্বামীর বাড়ীতে আড়াই মাসের অন্তঃসত্ত্বা সাইদা বিন দীপা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দীপা ওই এলাকার প্রবাসী সাকিল মিয়ার স্ত্রী। নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে দীপার মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। পরে ওইখানে কিছু বিষয় নিয়ে রহস্যের সৃষ্টি হলে তারা অভিযোগ করে বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিতভাবে তাকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।নিহত দীপার বাবার বাড়ী, নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন ভূইয়ুম গ্রামে। তিনি ওই এলাকার মৃত নাজমুল কবির সিদ্দিকর মেয়ে। ঘটনার পর স্বজনদের মধ্যে শোক ও উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে ঘোড়াশাল ফাঁড়ির ইনর্চাজ মো: মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL