সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

ভ্রাম্যমাণ আদালতের অভিযান মাধবদীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

খলিলুর রহমান রানা।
নরসিংদীর সদর উপজেলার মাধবদী হাটে অবৈধ কারেন্ট জাল ও রিং জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।সোমবার (২৭ জুলাই) সকালে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন ইউএনও আসমা জাহান সরকার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, র‌্যাব, মাধবদী থানা পুলিশ এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে দেখা যায়, মাধবদী হাটের খোলা মাঠে প্রকাশ্যে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও রিং জালের বেচাকেনা চলছিল। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ব্যবসায়ী জাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইনে আটক তিন ব্যক্তির কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পরে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোডসংলগ্ন খোলা মাঠে জব্দ করা সব অবৈধ কারেন্ট জাল ও রিং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ব্যবহার দেশের মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL