নিজস্ব প্রতিবেদক:
‘জুলাই গণহত্যা দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণকরেছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া-মোনাজাত, প্রতিযোগিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) সকাল ৯টায় নরসিংদী শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ(পৌর পার্ক)-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে।
এরপর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির (নতুন ভবন) মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
একই দিনে বাদ জোহর বা সুবিধাজনক সময়ে জেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জুলাই শহীদদের বিদেহী আত্মারমাগফিরাত এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত/বিশেষ প্রার্থনারআয়োজন করা হবে।
এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি জেলারসব শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, ২০২৪ সালেরছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নরসিংদীবাসীর অবদান এবং শহীদদের স্মৃতির প্রতি গভীরশ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করা হচ্ছে। দিবসের সকল কর্মসূচিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্যআহ্বান জানানো হয়েছে।