সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েত প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এপিপি নয়ন মোল্লা! কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পদ থেকে অব্যাহতি নরসিংদীর বৌয়াকুড় সার্বজনীন দুর্গাবাড়ী মন্দিরের নতুন কমিটি গঠন দোষী সাব্যস্ত হওয়ার আগেই ‘দোষী’! অপপ্রচার-যাচাইহীন সংবাদের শিকার সিডিএ প্রকৌশলী হাসান নরসিংদী ও টাঙ্গাইলের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নরসিংদী পৌর: শহরের রাস্তার বেহাল দশা: ঝিকরগাছার শংকরপুর জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নরসিংদির পুরান পাড়া মহল্লায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিঃ জিয়া মঞ্চ সাদুল্লাহপুর উপজেলা শাখার ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ,সভাপতি রাজা মিয়া, সাধারণ সম্পাদক জিয়া কাশিমপুরের পর টোক ভূমি অফিসে লাখ টাকার ঘুষের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর এবং ভুয়া সাংবাদিকতার দাপটে আজ সাংবাদিকতা পেশাটি প্রশ্নবিদ্ধ।

কুয়েত প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এপিপি নয়ন মোল্লা! কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পদ থেকে অব্যাহতি

ছবি সংগৃহীত মেঘনা টিভি

খলিলুর রহমান রানা, নরসিংদী থেকে।

​নরসিংদীতে এক কুয়েতপ্রবাসীর সংসার ভেঙে তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে জেলা জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং বিএনপি নেতা মো. নয়ন মোল্লার বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রবাসীর কষ্টার্জিত প্রায় ১ কোটি ১০ লাখ টাকা এবং ৩৫ ভরি স্বর্ণালংকারও ওই নারী সঙ্গে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তোলপাড় সৃষ্টি করা এই ঘটনায় অভিযুক্ত আইনজীবীকে অবশেষে এপিপির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সম্প্রতি নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেন ভুক্তভোগী কুয়েতপ্রবাসী মো. লুৎফর রহমান। তিনি জানান, তাঁর অবর্তমানে প্রবাসের জমানো সব সম্পদ ও স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে গেছেন আইনজীবী নয়ন মোল্লা। এ বিষয়ে প্রতিকার চেয়ে প্রবাসী লুৎফর রহমান নরসিংদী মডেল থানা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিলে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. নয়ন মোল্লা নিজেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

এদিকে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এক পাল্টা সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনীত যাবতীয় অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত আইনজীবী নয়ন মোল্লা। তবে এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও আইনজীবী মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।অভিযোগ ও পাল্টা অভিযোগের এই দ্বন্দ্বে জনমনে ক্ষোভের সৃষ্টি হলে শেষ পর্যন্ত প্রশাসনিক পদক্ষেপে নরসিংদী জজকোর্টের এ.পি.পি. (Assistant Public Prosecutor) পদ থেকে মো. নয়ন মোল্লাকে অব্যাহতি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL