খলিলুর রহমান রানা:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মশাল মিছিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ চর মধুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, আবুল হাসেম মেম্বার, মালেক মেম্বার,যুবদল নেতা কামরুল ইসলাম,মিনহাজ তালুকদার, জসিম উদ্দিন প্রমুখ।
সমাবেশ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গিয়েও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের যেকোনো ধরনের নৈরাজ্যকর কর্মকাণ্ড রাজপথে থেকে প্রতিহত করতে নেতাকর্মীরা সবসময় প্রস্তুত রয়েছে। এ সময় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।