ছবিঃ মেঘনা টিভি
প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু শ্রমবাজার নয়, সৌদি আরব বাংলাদেশ সম্পর্ক বহুমুখীকরণ এখন সময়ের দাবি। দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বে নেওয়া সম্ভব। হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে কোনো আপস হবে না। সৌদি আরব চাইলে সৈন্য পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে বাংলাদেশের বাহিনী প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘দক্ষ ও প্রশিক্ষিত জনবল পাঠিয়ে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশ আরও শক্ত অবস্থানে যাবে বলে আমরা আশাবাদী।