সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর বেলাবতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাস বন্ধে যৌথ বাহিনীর অভিযান, জনশূন্য চরাঞ্চল মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, সহায়তার আশ্বাস রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার শুভ উদ্বোধন হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিক নিহত রায়পুরায় ৯ অক্টোবর ম্যারাথন ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নরসিংদীর লোক ভাড়া করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

রায়পুরায় অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাস বন্ধে যৌথ বাহিনীর অভিযান, জনশূন্য চরাঞ্চল

ছবি: মেঘনা টিভি

মাহাবুব আলম লিটন, রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীবেষ্টিত তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, এপিবিএন (এসআরবি) এবং গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে দিনভর সাঁড়াশি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি, এবং এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।শনিবার (১০ অক্টোবর) নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী রায়পুরা উপজেলার চরমধুয়া, নিলক্ষা ও বাঁশগাড়ি চরাঞ্চলে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা অবৈধভাবে বালু উত্তোলনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাটি কাটার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানো হয়।

তবে ঘটনাস্থলে বালু উত্তোলনের কোনো যন্ত্রপাতি বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।অভিযান চলাকালে ওই এলাকার পরিস্থিতি ছিল থমথমে। সন্দেহভাজনদের অধিকাংশ বাড়িঘর তালাবদ্ধ পাওয়া যায় এবং চরাঞ্চলের তিনটিতে নারী ও শিশু ছাড়া পুরুষদের উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য। এছাড়া স্থানীয় দোকানপাটও বন্ধ ছিল।রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর জানান, চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে সন্দেহভাজন সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গভীর রাতেও অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL