নরসিংদীর রায়পুরা উপজেলার শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাবা ইয়াছমীন বেগমের অবসরোত্তর বিদায় সংবর্ধনা এবং আদিয়াবাদ ইউনিয়নের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সোহরাব হোসেন ভূইয়া।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওয়াসিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইদ্রিস আলী মুন্সি, হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক ভূইয়া মোহন, আমজাদ হোসেন ভূইয়া আলতাফ, নূর আহাম্মদ চৌধুরী মানিক, সাইফুল ইসলাম সোহেল, হুমায়ুন কবির ভূইয়া, হাবিবুর রহমান শাহীন এবং আলকাছ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া প্রধান শিক্ষক জনাবা ইয়াছমীন বেগমের শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। পাশাপাশি তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।
একই সাথে আদিয়াবাদ ইউনিয়নের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা পদক তুলে দিয়ে তাদের অভিনন্দন জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের এই অর্জন ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় সাফল্য এনে দেওয়ার জন্য হিসেবে কাজ করবে। শিক্ষানুরাগী ও স্থানীয় সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।