রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর। ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক চরমধুয়া ইউপি নির্বাচন: জসীম উদ্দীনের প্রার্থিতা ঘোষণা, তৃণমূল ও সাধারণ মানুষের পূর্ণ সমর্থন। রায়পুরায় শারদীয় দুর্গোৎসবে তারাণকা চৌধুরী বাড়ির উদ্যোগে বস্ত্র বিতরণ রায়পুরা শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইয়াছমীন বেগমের বিদায় সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা প্রদান। সৌদি বিমানবন্দরে হামলা, ৬২ ফ্লাইট বন্ধে দুর্ভোগে ৯ হাজার ৬৭৪ যাত্রী ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু চলতি অর্থবছরে কার্ড ও ভাতা পাবেন ৪১ লাখ নারী সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত ফেরাতে সহযোগিতার আহ্বান ঢাকার নরসিংদীতে সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ​জননিরাপত্তায় সমন্বিত উদ্যোগের তাগিদ

রায়পুরায় শারদীয় দুর্গোৎসবে তারাণকা চৌধুরী বাড়ির উদ্যোগে বস্ত্র বিতরণ

ছবি: মেঘনা টিভি

খলিলুর রহমান রানা, মেঘনা টিভি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় শারদীয় দুর্গোৎসব ২০২৩ উপলক্ষ্যে তারাণকা চৌধুরী বাড়ির পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
​রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিনী মোছাঃ জান্নাতুল ফেরদৌস শাপলা। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে এবং ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে জনগণের পাশে থেকে সেবা চালিয়ে যাবে। শারদীয় দুর্গোৎসবের এই আনন্দের মুহূর্ত সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং দুস্থদের মৌলিক প্রয়োজন মেটাতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL