সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় পুলিশি থাবা: ৭০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ বিপিএম পদকপ্রাপ্ত নরসিংদীর পুলিশ সুপারকে ঘিরে ফেসবুকে অপপ্রচার: নেপথ্যে স্বার্থান্বেষী মহল। ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর। ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক চরমধুয়া ইউপি নির্বাচন: জসীম উদ্দীনের প্রার্থিতা ঘোষণা, তৃণমূল ও সাধারণ মানুষের পূর্ণ সমর্থন। রায়পুরায় শারদীয় দুর্গোৎসবে তারাণকা চৌধুরী বাড়ির উদ্যোগে বস্ত্র বিতরণ রায়পুরা শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইয়াছমীন বেগমের বিদায় সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা প্রদান। সৌদি বিমানবন্দরে হামলা, ৬২ ফ্লাইট বন্ধে দুর্ভোগে ৯ হাজার ৬৭৪ যাত্রী ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তার ঘটনায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু চলতি অর্থবছরে কার্ড ও ভাতা পাবেন ৪১ লাখ নারী

ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

ছাবঃ মেঘনা টিভি

 বিল্লাল হুসাইন ঝিকরগাছা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বাকড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম কুলছুম বেগম (১৯) তিনি বাঁকড়া এলাকার ফারুক হোসেনের পুত্র সাব্বির হোসেনের স্ত্রী এবং পাচপোতা গ্রামের প্রবাসী রুস্তম আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে নিজ বসতঘরে আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। খবর পেয়ে বাকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে ছেলের পরিবারের দাবি, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব-ফ্যাসাদ ছিল না। কি কারণে এমন ঘটনা ঘটেছে তারা বলতে পারছেন না। অপরদিকে মেয়ের পরিবারের দাবি, কুলছুমকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সাব্বির হোসেন পলাতক রয়েছেন বলে জানা গেছে। বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ  বলেন, আমরা রাতে মোবাইল ফোনে মৃত্যুর  সংবাদ পায় ও সরেজমিনে যায়, লাশের প্রাথমিক ভাবে সুরোতহাল রিপোর্ট করি, তবে সঠিক ভাবে কোন কিছু বুঝতে না পারায় লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL