শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী কুয়েত প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এপিপি নয়ন মোল্লা! কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পদ থেকে অব্যাহতি

অন্তর্বর্তী সরকারের কাছে জামায়াত ইসলাম দুইটি রোডম্যাপ চেয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জামায়াতে ইসলাম দুইটি রোডম্যাপ চেয়েছে। একটি হচ্ছে সংস্কারের জন্য, সেই রোডম্যাপের নির্দিষ্ট হতে হবে কি কি বিষয়ে সংস্কার হবে এবং কত দিনের বিষয়ে সংস্কার হবে। এই সংস্কারের রোডম্যাপটা যদি সফল হয়, তাহলে পরবর্তীটা দেরি না করে দিতে হবে নির্বাচনী রোডম্যাপ। কিন্তু প্রথমটা যদি সফল না হয়, তাহলে দ্বিতীয়টাও ব্যর্থ হবে। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা: শরীফুল রহমান।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০ টায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়ে তার পরিবারকে সান্তনা দেওয়ার পর এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা কোন ব্যর্থ নির্বাচন চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা সফল এবং একটি ক্রেডিবল নির্বাচন। সেইদিক দিয়ে আমরা দুটি রোডম্যাপের দাবি জানাচ্ছি।

জামায়াতে আমীর আরো বলেন, যে ডাকাতদল এই ঘটনার সাথে জড়িত তারা এক মাস আকে জামিনে বের হয়েছে। এরপর তারা বিশাল একটি দুর্ঘটনা ঘটিয়েছে। এরকম আরো অনেকেই জেল থেকে জামিন পেয়েছেন। সরকারকে এগুলো দেখতে হবে।

তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন. তিনি দেশ থেকে চলে গেছেন, অনেকে বলে পালিয়ে গেছেন, আসলে পালিয়ে যাওয়া কোন ভালো জিনিষ না, আমি বলি যে উনি চলে গেছেন। উনি চলে যাওয়ার পর আবার মাঝে মাঝে শুনি যে উনি ঢুকবে, আমি মনে করি যে চলে গিয়ে ভালোই করেছেন কারণ দেশের মানুষ তাকে ভালোবাসে না। যেহেতু দেশের মানুষ ভালোবাসে না সেহেতু জোর করে আবার ক্ষমতায় বসা বুদ্ধিমুতির কাজ হবে বলে মনে করিনা। তিনি গিয়েছে জাতী মুক্ত হয়েছে জাতীকে শান্তিতে থাকতে দিন।

তিনি আরও বলেন, যদি শেখ হাসিনা যদি অপরাধী হয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে।

আমীর শরিফুর রহমান বলেন, সেনা কর্মকর্তা তানজীম সারোয়ার নির্জন খুবই ভালো মানুষ ছিলেন, তার পরিবারের সাথে কথা বলে জানলাম। আসলে সে সেনাবাহিনীতে যোগদান করেছিলো জীবন বাজী রেখে। আমরা নির্জনের জন্য দোয়া করবো যাতে আল্লাহ তাকে বেহেস্ত দান করেন।

তানজীমের পরিবারের সাথে তিনি দীর্ঘসমম কথা বলে তার বাবা সারোয়ার জাহান, মা শাহনাজ খান ও বোন তাসনুভা সারোয়ার সূচিকে সাথে নিয়ে দোয়া করেন।

এসময় কেন্দ্রীয় ও জেলার জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL