মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্যকে পত্যাহার

ছবি: মেঘনা টেলিভিশন

তাজরিন খান স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসিসহ ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। জেলা পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।ক্লোজকৃতরা হলেন, গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, তিন উপ-পরিদর্শক- তারিফ, দেলোয়ার ও আবুল কালাম আজাদ এবং চার কনস্টেবল নেফাউর- আনিস, শামীম ও মানিক।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি সন্তোষপুর বাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেপ্তার করতে যায় পুলিশের ৮ সদস্য। এ সময় ওই আওয়ামী লীগ নেতার কর্মী-সমর্থকরা পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এতে চার পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় যথেষ্ট প্রস্তুতি ও অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসের কর্মকর্তা খাইরুল বাশারকে।

প্রসঙ্গত, আসামি ছিনিয়ে নেয়ার ওই ঘটনায় পরে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL