সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

আত্রাইয়ে মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছবি: মেঘনা টেলিভিশন

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ভঁরতেতুঁলিয়া,সদুপুর,খোলাপাড়া যুব সংঘ, আয়োজনে মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৫ নভেম্বর বিকালে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ন- আহ্বায়ক আত্রাইয়ের শেখ পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এস এম রেজাউল ইসলাম রেজু।

উক্ত ফুটবল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র নব নির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোঃ তসলিম উদ্দিন সাখিদার।

এ খেলায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন আত্রাই থানার অফিসার ইনচাজ মোঃ সাহাবুদ্দিন, বিশেষ অতিথি ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ সভাপতি সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর, থানা বিএনপির, নবনিবাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক ও মোঃসাগর হোসেন,ভার প্রাপ্ত অধ্যক্ষ মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ, আত্রাই মোঃ মাহবুবুল আলম দুলু, বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন মোফা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই থানা যুব দলের যুগ্ন আহ্বায়ক মোঃ পারভেজ ইককাল, যুগ্ন- আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন,ভোঁপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুল হক বাবু , ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য ও বিএনপি’র নেতা মোঃ সাইদুর রহমান এবং ধারা ভাষ্যকারে ছিলেন দিনাজপুর জেলার কৃতি সন্তান মোঃ খোশেদ রায়হানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি নওগাঁ জেলার বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু জানান, খেলা ধুলা মানসিক এবং শারীরিক বিকাশের অপরিসীমাহীন ভূমিকা রাখে।ছাত্র এবং যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে।

এত করে ছাত্র- যুব সমাজ মাদক থেকে এবং বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড থেকে দুরে থাকবে।এই ধরনের খেলাধুলা মাঝে মধ্যে আয়োজন করা উচিত বলে মনে করছি ।খেলাধুলা বিষয়ে সার্বক্ষণিক আমার সহযোগিতা থাকবে বলে জানান।

খেলায় শেরপুর ফুটবল একাডেমি জয়পুর হাট পাকার মাথা দলকে ২-০০ গোলে এগিয়ে বিজয়ী হয়। বিজয়ী ফুটবল দলকে প্রথম পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা দেয় এবং পরাজিত দলকে নগদ ৬০ হাজার টাকা পুরস্কার দেয়।

খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ফুটবল খেলোয়ার মোঃ আব্দুর রশিদ। খেলার উদ্বোধক হিসেবে ছিলেন আত্রাই মোল্লা পরিবারের কৃতি সন্তান মরহুম মোল্লা আবুল কালাম আজাদ (সাবেক এমএলএ) বড় সন্তান বিশিষ্ট সমাজ সেবক মোল্লা সোহরাবুল আহসান সহ পরিবারের সদস্য বৃন্দ।

প্রতিবেদকঃ- কামাল উদ্দিন টগর
ক্যামেরায়ঃ মোঃ আসিফ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL