মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

জনি-পাপনের গোলে বাংলাদেশের জয়

ছবি: মেঘনা টেলিভিশন

মেঘনা টিভি,ক্রীড়া ডেস্ক:

শুরুতে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের ভুল পাসে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেই ধাক্কা সামলে দৃষ্টিনন্দন গোলে দলকে পথ দেখালেন মজিবুর রহমান জনি। আর শেষ দিকে দারুণ এক গোল উপহার দিলেন পাপন সিং। মালদ্বীপকে হারিয়ে বছরের শেষটা রাঙাল বাংলাদেশ।

শনিবার (১৬ নভেম্বর) কিংস অ্যারেনায় দ্বিতীয় প্রীতি ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল।

২৪তম মিনিটে আলি ফাসির গোলে এগিয়ে যায় মালদ্বীপ। ৪৩তম মিনিটে জনির একক নৈপুণ্যে সমতায় ফেরে বাংলাদেশ। শেষ দিকে জয়সূচক গোলটি করেন আরেক মিডফিল্ডার পাপন।একটি পরিবর্তন এনে শুরুর একাদশ সাজান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা; কাজেম শাহ কিরমানির বদলে মাঝমাঠে খেলান জনিকে। আস্থার প্রতিদান এই মিডফিল্ডার দিলেন দারুণ এক গোলে।

২০২৪ সালে বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল আটটি ম্যাচ খেলেছে। আট ম্যাচের মধ্যে হার ছয়টি ও দু’টি জয়। আট ম্যাচের মধ্যে চারটি বিশ্বকাপ বাছাইয়ের বাকি চারটি প্রীতি ম্যাচ। চার প্রীতি ম্যাচের মধ্যে মাত্র একটি জয় ভূটানের বিপক্ষে আর একটি জয় হোম ম্যাচে মালদ্বীপে। আট ম্যাচে বাংলাদেশ মাত্র তিনটি গোল করেছে। দু’টি গোলই দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষ ভূটান ও মালদ্বীপ। সেপ্টেম্বরে মোরসালিনের গোলে বাংলাদেশ জিতেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL