সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

সাকিবের নিরাপত্তা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব সংবাদদাতা:
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ক্রিকটার সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা হবে, কিন্তু সাবেক এমপি বা রাজনীতিবিদ সাকিবের নিরাপত্তা রাষ্ট্র দেবে না। রাজনীতিবিদ হিসাবে কোনো সমস‍্যা হলে তার দায় তাকেই নিতে হবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের বিষয়ে উপদেষ্টা বলেন, শ্রম আইন ২০০৬ অনযায়ী এই ফান্ড গঠন করা হয়েছে। শ্রমিক কল‍্যাণের জন্যে সুন্দর বিধান আছে। বাৎসিরক মুনাফার পাচ শতাংশের দশ শতাংশ এই ফান্ডের জমা দেওয়া হয়। শ্রমিককল্যাণের যদি এই ফান্ড ঠিক মতো ব‍্যবহার হতো তাহলে এখনকার শ্রম অসন্তোষ হতো না। সাড়ে চারশ প্রতিষ্ঠান এখানে অর্থ দেয়। আরো অনেক প্রতিষ্ঠান দেবার সামর্থ। পেইড অফ ক‍্যাপিটাল এক কোটি হলে দিতে হবে। হাজারের বেশি প্রতিষ্ঠান দিতে পার। না দিলে লাইসেন্স বাতিল হতে পারে। আগে কিভাবে হয়েছে সেটা বাদ।

তিনি বলেন, শ্রমিকরা জানেই না এই ফান্ড আছে। আবেদন প্রক্রিয়া নতুন কর অটোমেটড করা হবে। এই ফান্ডে ২৪ কোটি ৪৪ লাখ টাকা দিবে গ্রামীন ফোন। এখনো পর্যন্ত দিয়েছে ২৬৩ কোটি৭৬ লাখ টাকা ২৫ শতাংশের মতো। বিএটি দিয়েছে মোট দশ শতাংশের মতো মোট জমার। মোট জমা হয়েছে এক হাজার ২৬ কোটি টাকা জমা আছে এখনো পর্যন্ত।

আসিফ মাহমুদ বলেন, ২০১৩ সালের এক আইনে এই ফান্ড গঠিত। আমরা চাই আইনের সঠিক বাস্তবায়ন করবো। আমরা এই ফান্ডের টাকা যথাযথ ভাবে দিতে চায়। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ‍্যমে করা হবে। যারা পাবার যোগ্য তাদেরকে ঠিক মতো দিতে হবে। শ্রমিকদের সার্বিক উন্নয়নে কাজ করবে সরকার। গামেন্টসের যে ১৮ দফা মানা হয়েছে সেটি এখন বাস্তবায়নের কাজ করছি। রেশনের বিষয়ে সুখবর দিতে পারবো। দকার একটি রেশনের এক অক্টোবর থেকে আশুলিয়ায় টিসিবির পণ‍্য দেওয়া হবে শ্রমিকদের মাঝে। উপদেষ্টা উদ্বোধন করবেন। ধীরে ধীর শ্রমিককে পর্যায়ক্রমে টিসিবির পণ‍্য দেওয়া হবে। ৩০ শ্রম ফান্ড থেকে এখনো পর্যন্ত ২৮৫ জনকে ১৪৬ কোটি টাকা দেওয়া হয়েছে। লাল ফিতার দৌরাত্ম্য নিয়ে খেলোয়াড়দের জিও দ্রুত দেওয়া হচ্ছে। লালফিতার দৌরাত্ম্য দূর করা হবে।

সাকিবের বিষয়ে তিনি আরও বলেন, সাকিবের পরিচয় দুইটা। খোলোয়াড় হিসাবে যতোটা নিরাপত্তার দেবার দিব। রাজনৈতিক কারণে কোনো ক্ষোভ থাকলে তাকেই তার অবস্থান পরিস্কার করতে হবে। তার এই অবস্থানের জন‍্য নিরাপত্তা তাকে দিবে না রাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL