সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

রাজশাহী ও নাটোরে শহীদ পরিবারের পাশে তারেক রহমান

মেঘনা টিভি নিউজ ডেস্ক:
ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহী ও নাটোর জেলায় নিহত শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) শহীদ পরিবারগুলোর সাথে সাক্ষাৎ ও তাদেরকে অর্থিক অনুদান দেয় প্রতিনিধি দলটি।

রাজশাহী শহরের বাটার মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি’র কোষাধক্ষ্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আলমগীর কবীর, আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, মৌলভীবাজার বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন ও স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে, রোববার বিকেলে সম্প্রতি ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নাটোর জেলায় নিহত শহীদ মোঃ রমজান আলী, শহীদ রিদয়, শহীদ মোঃ সোহেল রানার পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক মন্ত্রী ও এমপি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন‘আমরা বিএনপি পরিবার’এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, মৌলভীবাজার বিএনপি’র উপদেষ্টা ও কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু,‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ ও রুবেল আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন‘আমরা বিএনপি পরিবার’এর সদস্য রুবেল আমিন, নাটোর জেলা ও সিংড়া উপজেলা বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL