রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

নরসিংদীতে বিদেশি পিস্তলসহ আটক ২

প্রকৃতি ছবি

নূর আহমেদ চৌধুরী মানিক নিজস্ব প্রতিনিধিঃ

নরসিংদীর মাধবদীতে বিদেশি পিস্তলসহ ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আশিকুর রহমান প্রেস ব্রিফিং এ জানান, ৪ আগষ্ট গভীর রাতে পাঁচদোনা মোড় হতে ঘোড়াশালগামী সড়কের নলুয়া নামক স্থানে একজন ট্রাকচালক তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শনপূর্বক তার কাছ থেকে নগদ দশ হাজার পাঁচশত টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে শুভ ও ফাহিম নামে ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি এবং ছিনতাইকৃত দুই হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাধবদী থানায় দুইটি মামলা রুজু হয় (মামলা নং- ৬ এবং ৭, তারিখ: ০৪/০৮/২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL