সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

মার্চের আগেই বাংলাদেশ সফরে আসছেন ফিফা সভাপতি

মেঘনা ডেস্ক: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন। এই সফরে তিনি বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়নের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে ফিফা সভাপতি এ প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ ও সফরসংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে ইনফান্তিনো বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে আবাসন ও অবকাঠামোগত সহায়তার বিষয়ে আশ্বাস দেন। মুহাম্মদ ইউনূস এই বিষয়ে ফিফার সহায়তা চাইলেও ইনফান্তিনো জানান, তারা সৌদি আরবে নারী ফুটবলের উন্নয়নে সহায়তা করছে, যার সুফল সেখানকার বাংলাদেশি প্রবাসীরাও পাবে।ফিফা সভাপতি ক্রীড়াঙ্গনকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের প্রচেষ্টার প্রশংসা করেন।

এছাড়া দক্ষিণ এশিয়ায় ফুটবলের বিকাশে সম্ভাব্য সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আগামী দুই মাসের মধ্যেই আমি বাংলাদেশ সফর করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL