শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী কুয়েত প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এপিপি নয়ন মোল্লা! কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পদ থেকে অব্যাহতি

তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে নরসিংদীতে বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নরসিংদী প্রতিনিধি :

তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে নরসিংদীতে বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে ব্যাডমিন্টন গ্রুপ। শুক্রবার (২৪ জানুয়ারী) রাতে নরসিংদী পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম তুহিন।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় লক্ষ্মণ-রাসেল (এল.আর) দল প্রিন্স-রুকন (পি.আর) দলকে ৫ পয়েন্টে হারিয়ে বিজয়ী হয়।

পরে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজয়ী দলের লক্ষ্মণ বর্মন বাংলা ভিশনের জেলা প্রতিনিধি ও শেখ রাসেল বাংলাটিভির জেলা প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

ব্যাডমিন্টন টুর্নামেন্টের আহবায়ক পল্লী বিদ্যুৎ সমিতি সদর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নাসির আহমেদ রিগান, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সুভাষ সাহা, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, আজকের খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিল-এ মিল্লাত ও সুশাসনের জন্য নাগরিক-সুজন নরসিংদী জেলা শাখার সম্পাদক হলধর দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL