মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

উত্তরায় বিদেশি মদসহ চারজন কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, (ঢাকা) :

রাজধনীর উত্তরায় বিদেশি মদসহ ইমরান সানি শিকদার ওরফে কনডম সানি (৩০), মেহেদী সাদী (৩৮), মো. ওয়ারিশ (৩৬) ও আফতাবুজ্জামান মমিন (৪০) নামের চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টর মোড়ের গাউছুল আযম এভিনিউ সড়ক থেকে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ১৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, তুরাগের বাউনিয়া মাদবরবাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে সানি ওরফে কনডম সানি, বাগেরহাটের মংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের নুরুল হকের ছেলে মেহেদী সাদী, হবিগঞ্জের সদর উপজেলার জাসের আবদা গ্রামের লিয়াকত আলীর ছেলে ওয়ারিশ ও নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি গ্রামের ফজলুল করিমের ছেলে মমিন।

এ বিষয়ে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরের মোড় থেকে ১৩ বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পেশাদার মাদক কারবারি।

তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাদেরকে আজ আদালতে পাঠানো হলে, কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে উত্তরায় কর্তব্যরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সানি ওরফে কনডম সানি কিশোরগ্যাং লিডার। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরায় সর্ব প্রথম কিশোরগ্যাংয়ের হাতে আদনানকে হত্যার অভিযোগে মামলা রয়েছে। এছাড়াও সে ফেনসিডিল, ইয়াবা’সহ বিভিন্ন ধরণের মাদক কারবারে জড়িত। তাছাড়াও তার বিরুদ্ধে হানাহানি ও চাঁদাবাজির অভিযোগও পুরনো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL