শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী কুয়েত প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এপিপি নয়ন মোল্লা! কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পদ থেকে অব্যাহতি

নরসিংদীতে ২৫ জন মহিলা কোরআনের হাফেজাদের সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ দক্ষিণপাড়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার ২০ বছর পূতি উপলক্ষে এক আলোচনা সভা ও মহিলা কোরআনে হাফেজাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি ) মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে উক্ত কোরআনের হাফেজদের এ সংবর্ধনাদেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এ বছর কোরআনে হাফেজা হওয়া ৩ জন মহিলা হাফেজাকে সম্মাননা বোরকা প্রদান করা হয়েছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কুতুব উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম আপেল, আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: বাদল মিয়া, মাদ্রাসা পরিচালক কমিটির সদস্য মামুন ও মোয়াজ্জেম মিয়া প্রমূখ।

মাদ্রাসার মোতাওয়ালী জানান, ২০০৫ সালে আদিয়াবাদ দক্ষিণ পাড়ার নিবাসি বতর্মানে আমেরিকা প্রবাসি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কুতুব উদ্দিন স্থানীয় মহিলা ও এতিমদের দ্বীনের আলো শিক্ষাদেয়ার লক্ষ্যে তার নিজ বাড়ীতে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।  বতর্মানে মাদ্রাসাটিতে ২৮০ জন মহিলা ও এতিম শিক্ষার্থী রয়েছেন।  বিগত ২০ বছরে উক্ত মাদ্রাসা থেকে প্রায় ১ হাজার শিক্ষার্থীর মাঝে ২৫ জন মহিলা হাফেজা হয়েছেন। এরই ধারাবাহিকতায় এ বছর ৩ জন হাফেজা  হয়েছেন।

আনুষ্ঠানিক ভাবে হাফেজাদের সম্মাননা বোরকা প্রদান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব কুতুবউদ্দিন।
এ সময় তিনি বলেন, ১৯৬৫-৬৬ সালের শিক্ষা বর্ষে আমি মাত্র ৮০ টাকার জন‍্য এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করতে পারিনি। অনেক ঘাতপ্রতিঘাত পেরিয়ে আমাকে শিক্ষা অর্জন করতে হয়েছে। আজ আমিও আমার পরিবার সবাই প্রতিষ্ঠিত। আমার অতিতের দূর অবস্থার চিন্তা ধারণা থেকে এলাকার  শিক্ষা বঞ্চিত মহিলা ও এতিমদের দ্বীনের আলো শিক্ষাদেয়ার জন‍্য এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL