সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

নাশকতার মামলা বিএনপির ১১৫ নেতাকর্মীকে খালাস

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরের একটি নাশকতা মামলা ১১ বছর বিচারাধীন থাকার পর অবশেষে বিএনপির ১১৫ নেতাকর্মীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রোববার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী ইমরান হাওলাদার।

রায়ের সময় আসামি শাহজাহান, মমিন আলী, দেলোয়ার হোসেন, মনছুর, আনিছ, মহিউদ্দিন, বিল্লাল, আবুল হোসেন, রমজান, দিন ইসলাম, মনির হোসেন, মালেক শেখ, সোহেল, আবু তাহের, সাইফুল ইসলাম টিটু, কামাল, আশরাফ উদ্দিন, ফারুক মোড়ল, দিদারুল ইসলাম টিটু, জয়নালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে মামলার চার্জশিটে তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতি দেওয়া হলেও তদন্ত সাপেক্ষে মামলায় ১১৫ আসামিকে শ্রেণিভুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL