মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

তারেক রহমানের পক্ষে পিরোজপুর বিএনপি’র শীতবস্ত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে পিরোজপুর জেলা বিএনপি।

রবিবার (২ রা ফেব্রুয়ারি)সকাল ১০ টায় পিরোজপুরের ইন্দুরকানি (জিয়ানগর) উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন বিএনপি জনগণের দল তাই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে শহীদ জিয়ার গড়া এ দলটি।মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের দুঃখ-কষ্টের সময় বিএনপি সামর্থমতো কাজ করে যাচ্ছে। অতীতে বিএনপি তাই করেছে, এখনো করছে আর ভবিষ্যতেও করবে।

এসময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন সহ জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL