শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

পিরোজপুরে বন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ট্রাক শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি ও তাদের উপর নির্যাতনের অভিযোগ এনে পিরোজপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মহাসিন হাওলাদার এবং চতুর্থ শ্রেণির কর্মচারী জহির, রনি ও আবু সালেহ এর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে পিরোজপুরের ট্রাক শ্রমিক ও সাধারণ ছাত্ররা।মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো: জাকির হোসেন, কাঠ ব্যবসায়ী রবিউল শিকদার, ট্রাক চালক মো. সুজন শেখসহ স্থানীয় শিক্ষার্থীরা।

এ সময় তারা অভিযোগ করে বলেন, পিরোজপুরের বিভিন্ন এলাকা থেকে ট্রাক বোঝাই কাঠ ঢাকা পাঠানোর সময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে পিরোজপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মহাসিন হাওলাদার এবং কর্মচারী জহির, রনি ও আবু সালেহ এসব ট্রাক থেকে চাঁদা আদায় এবং কখনো কখনো তাদেরকে মারধোর করেন। একারণেই তারা এ মানববন্ধন করেছেন।

এ সময় বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের বিচার দাবী করেন। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন।

এ বিষয়ে পিরোজপুরের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মহাসিন হাওলাদার বলেন, আমি এখানে নতুন এসেছি। গত ২০ দিন ধরে কতিপয় কিছু লোক যাদের আমি চিনি না তারা আমাকে এবং আমার কর্মচারীদের ব্যাবহার করে কিছু অনৈতিক কাজ করতে চেয়েছিল, যা আমরা অস্বীকার করলে আমাদের বিরুদ্ধে এমন অভিযোগে মানববন্ধন করেছে। যার হুমকি তারা আমাদের আগেই দিয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL