শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী কুয়েত প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও এপিপি নয়ন মোল্লা! কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পদ থেকে অব্যাহতি

ইন্দুরকানীতে মোটর সাইকেল দূর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত-১

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে মোটরসাইকেল দূর্ঘটনায় হাবিবুল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত এবং রিফাত (১৫) নামে তার এক চাচাতো ভাই গুরুত্বর আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার টগড়া-টেংরাখালী সড়কের হাওলাদার বাড়ীর সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে।

হাবিবুল উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের বারেক গাজীর পুত্র এবং ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। জানা যায়, স্কুলছাত্র হাবিবুল এবং রিফাত ভাড়ায় একটি মোটরসাইকেল নিয়ে ড্রাইভিং শিখতেছিল।

এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে তারা ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুলকে মৃত ঘোষনা করেন। রিফাতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে দূর্ঘটনায় আহত হয়ে হাবিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র হাসপাতালে মারা গেছে। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL