সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

২৫ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ২৫ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য তারুণ্যের উৎসবে “স্কুল ডে” আলোচনা সভা, পিঠা মেলা, বইমেলা, গ্রাম্য আসবাবপত্র মেলা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ২৫ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানসহ
অনন্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বই মেলার গুরুত্ব জ্ঞান অর্জন ও বই এর প্রতি অনুরাগবৃদ্ধি ও স্বাধীন পাঠক তৈরিতে উৎসাহিত করতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৫ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামারুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও আগত অতিথি বৃন্দ প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেন।

অনুষ্ঠানের সঞ্চালক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা প্রধান অতিথি সহ অতিথি বৃন্দদের সামনে তুলে ধরলে পিরোজপুর জেলা প্রশাসক বিদ্যালয়ের সমস্যা গুলোর সমাধানের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL