মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

পিরোজপুরের কলাখালীতে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে পিরোজপুরের কলাখালীতে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পিরোজপুর সদর উপজেলার ৪ নং কলাখালী ইউনিয়নের কলাখালী চৌরাস্তা বালির মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী কৃষক দল কলাখালী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে, কলাখালী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক লায়ন আখতার হোসেন সেন্টু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বরিশাল মহানগর কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ সিদ্দিকুর রহমান, বরিশাল জেলা জাসাস এর সভাপতির মীর তুহিন,পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান।

এসময় আরও উপস্থিত ছিলেন, কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চাঁন সরদার সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান রঞ্জু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাবো। আগামী জাতীয় নির্বাচনে কৃষক সমাজ খালেদা জিয়ার হাত কে শক্তিশালী করার জন্য, মাঠে আছে কৃষক দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL