সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

পিরোজপুরে তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও এতিমদের মাঝে ইফতার বিতরণ

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও মাদ্রাসা শিশু সহ এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শহীদ সালাউদ্দিন গাজী ফাউন্ডেশন এর আয়োজনে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে পুরাতন মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন সজিব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। বিশেষ অতিথি ছিলেন এপেক্স নৈশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাম্মদ নজরুল ইসলাম নান্না, শেখপাড়া জামে মসজিদ এর ইমাম ও খতিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আদি পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ মোস্তাফিজ।

এ সময় দুই শতাধিক মাদ্রাসা শিশু ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ও দোয়া করা হয়।

প্রেসক্লাবের সভাপতি বলেন, রমজান মাস অনুশীলনের মাস, আমরা কিভাবে নিজেকে গড়তে পারি এবং কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা কিভাবে চলতে পারি, সেই বিষয়টি এই পবিত্র রমজান মাসে অনুশীলন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL