সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

গাজীপুর প্রতিনিধি:

আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা খুলে গেলেও সকাল থেকে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা।

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে মঙ্গলবার (১ অক্টোবর) অধিকাংশ পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে, এর মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন বলে জানিয়েছে শিল্প পুলিশের একটি সূত্র।

অন্যদিকে, বকেয়া বেতনসহ যাবতীয় আইনগত পাওনাদি পরিশোধের দাবিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বার্ডস গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন শ্রমিকদের সড়ক অবরোধ করে রাখার বিষয়টি নিশ্চিত করে বলেন, বার্ডস গ্রুপের শ্রমিকরা এখনো সড়ক অবরোধ করে রেখেছেন। তারা বলছেন, তাদের পাওনাদি পরিশোধ না করা হলে তারা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL