মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

এতিম ও ছিন্নমূল পথ শিশুদের নরসিংদী জেলা সাংবাদিক ফোরাম এর ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীর পৌর শহরের বিভিন্ন এতিম ও প্রতিবন্ধী অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার দিলো নরসিংদী জেলা সাংবাদিক ফোরাম। (২৭ মার্চ) বৃহস্পতিবার সকালে নরসিংদী পৌর পার্কের ১০০ জন অসহায় হতদরিদ্র এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

নরসিংদী জেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি এস.এম বিল্লাল হোসেন বলেন, জেলা সাংবাদিক ফোরাম সদস্যদের প্রচেষ্টায় প্রতি বছর পবিত্র ঈদে পথ শিশু ও এতিমখানা শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করার জন্যই আমরা শিশুদের জামাকাপড় উপহার দেই। সেই ধারাবাহিকতায় এ বছরও আমরা অসহায় হতদরিদ্র এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাঝে এ ঈদ উপহার তুলে দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল মান্নান ভূইয়া, মমিন টেক্সটাইল এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান, কোঠাবাড়ি প্রপার্টিজ লি: চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক, হাসনাবাদ বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, নরসিংদী মডেল স্কুলের অধ্যক্ষ একেএম শাহজাহান, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এড: প্রফেসর মুসা ইবনে ইউনুছ, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারন রায়, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু, দৈনিক নরসিংদীর বাণী পত্রিকার সম্পাদক মো: ফারুক মিয়া, নরসিংদী জেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান খান ও দৈনিক দেশেরপত্র নরসিংদী জেলা প্রতিনিধি মো: রেজাউল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL