সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি:
“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ পালিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় পিরোজপুর সার্কিট হাউসের সামনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল হাই মল্লিক. জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইদুল্লাহ সহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা খেলাধুলার গুরুত্ব, মাদক ও অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ক্রীড়ার ভূমিকা এবং ক্রীড়াঙ্গনে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL