বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

তেরখাদায় কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে জলবায়ু পরিবর্তন অভিযোজন শীর্ষক প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত

তেরখাদা প্রতিনিধ,খুলনা:

১৩ মে বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেরখাদা এর উদ্যোগে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজমুদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ।

স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মনিটরিং অফিসার ধীমান মজুমদার। উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাত, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, এসিসট্যাট প্রোগ্রামার লিডাম পল বালা।

সভায় তেরখাদার কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL