সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় নরসিংদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা নরসিংদীর শিবপুরে ৯০০ গ্রাম গাঁ’জা ও ১ লাখ ৫ হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তার।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ হবে কাল

ঢাবি প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল বুধবার (২ অক্টোবর) প্রকাশিত হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম ফরহাদ বলেন, আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রকাশ করব ইনশাআল্লাহ। কমিটি প্রকাশের আগে কত সদস্যবিশিষ্ট হবে তা আপাতত না বলি। সংখ্যাটা এখনো কাউকে বলি নাই। তবে আমাদের কমিটিগুলো লোক দেখানোর জন্য অন্যান্যদের মতো এত বড় হয় না। যেটুকু প্রয়োজন হয়, সেটুকুই দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি আরও বলেন, আমাদের কমিটিগুলো সাধারণত ১৫, ১৮ অথবা সর্বোচ্চ ২০ সদস্যবিশিষ্ট হয়ে থাকে। আমাদের যেই কয়টা বিভাগ, তা চালানোর জন্য যতজন লাগে, সেই অনুযায়ী রাখা হয়। বাকিরা কমিটির বাইরে মেম্বার হিসেবে থাকে। স্বাভাবিক সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের সারাদেশের কমিটিগুলোও এরকম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি প্রকাশ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে এস এম ফরহাদ বলেন, আমাদের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি প্রকাশ করা হবে। হলগুলোতে ওইভাবে কমিটি দেওয়া হয় না। বিশ্ববিদ্যালয় কমিটিই হলগুলোকে তত্ত্বাবধান করবে। এজন্য হলে আলাদা কমিটি লাগে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL