বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে নরসিংদীতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আনন্দ র‍্যালিতে রায়পুরার পথে চর মধুয়া ইউনিয়ন গ্যাস–বিদ্যুতের সমস্যা আজকের না, দীর্ঘদিনের: বস্ত্র প্রতিমন্ত্রী

সাদুল্লাপুরের ইদিলপুরে বজ্রপাতে নিহত ১ আহত ১

শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর (দক্ষিণ তাজনগর) গ্রামে মোঃ লিমন মিয়া নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় বজ্রপাতে আহত হয়েছে নিহত লিমন মিয়ার বাবা হবি মিয়া।

১৯ মে/২৫ ইং মঙ্গলবার আনুমানিক সকাল ৭ঃ৩০ ঘটিকার সময়, তাজনগর গ্রামের কৃষি জমিতে বরবটি কালাই তোলার সময় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ লিমন মিয়া (২৫) তাজনগর গ্রামের হবি মিয়ার ছেলে বলে জানা যায়। সে গত কয়েক দিন পূর্বে বিবাহ করেছেন।

জানা যায়- সকালে বাবা হবি মিয়া ও লিমন মিয়া বরবটি কালাই জমি থেকে উঠানোর জন্য ফসলের জমিতে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হলে জমির পাশেই থাকা সেচ মটরের ঘরে তারা দুজনেই আশ্রয় নেন। লিমনের বাবা ঘরের ভিতর ছিল আর লিমন ঘরের দরজায় দাঁড়িয়ে ছিল, এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্হলেই লিমন মিয়া মারা যান। আহত হন তার বাবা হবি মিয়া। নিহত লিমনের বাড়ি সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন, ইদিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী অনিক ইসলাম বলেন, আমি নিহতের বিষয়ে জেনেছি এবং গাইবান্ধা জেলা প্রশাসক স্যারকে অবহিত করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL