মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষা অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: রায়পুরায় ফাইজুর রহমান সরকার বাছেদ নরসিংদীর রায়পুরায় ভয়াবহ মেঘনা নদী ভাংগন রোধে জিও ব্যাগ স্থাপন,ব্রিজ নির্মান ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা মারা গেছেন মেসির বাবা! জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন, এস এম রফিকুল ইসলাম বাচ্চু নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়

তেরখাদার বিভিন্ন শ্রেণি পেশার লোকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময়

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি:

২৪ মে ~২০২৫ ইংরেজি শনিবার বিকাল ৩টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণি পেশার লোকদের নিয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এক মতবিনিময় সভায় মিলিত হন।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা তেরখাদার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার , জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার , দারিদ্র বিমোচন অফিসার অরুফা বেগম , পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল , সহকারী নির্বাচন অফিসার মোমতাহেনা , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধ এস এম মফিজুল ইসলাম জুম্মান , সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম , সাংবাদিক আবুল হোসেন বাবু মোল্যা ও হামিম বিল্লাহ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ ‘স্বর্ণা অত্যন্ত সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে তেরখাদাকে একটি সুখী সমৃদ্ধশালী উপজেলায় রূপান্তরিত করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL