বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত স্কুলছাত্রী ধর্ষণে যাবজ্জীবন, জামিন পেয়েই হুমকি বিএনপি নেতার নতুন নেতৃত্বে পথচলা শুরু: রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদীতে বেপরোয়া সিএনজি অটোরিকশার ওভারটেকিংয়ের জেরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত একাধিক নিষিদ্ধ ঘোষিত আ.লীগের মশাল মিছিলের প্রতিবাদে চর মধুয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা ও চবি শিক্ষার্থীর কাপ্তাই হ্রদে তলিয়ে মৃত্যু ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার জনস্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে নরসিংদীতে চিকিৎসক মতবিনিময় সভা নরসিংদীর খবর রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার একসঙ্গে একই পরিবারের তিনজন মারা গেছেন পানিতে ডুবে

রায়পুরায় সাংবাদিকের বাড়িতে হামলা: মহিলা-সহ আহত ৪

রায়পুরা,নরসিংদী প্রতিনিধি:

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম রায়পুরা উপজেলা শাখার সমন্বয়ক ও রায়পুরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ পলাশের বাড়িতে শনিবার রাতে এক ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ত্রাসী ফিরোজ গং চুরি, বটি ও শাবল নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে নারীসহ অন্তত চারজন আহত হন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই জঘন্য ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং সাংবাদিক পরিবারকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ হামলাকারী ফিরোজ গংদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান এবং প্রশাসনের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


https://www.facebook.com/profile.php?id=100089135320224&mibextid=ZbWKwL